দিনাজপুরে এফপিএবির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
আজ শনিবার এফপিএবি’র এস এ বারী এটি মিলনায়তনে এফপিএবি এর সভাপতি এ্যাডভোকেট তহসিনা আকতার দিপলী এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এফপিএবি-দিনাজপুর শাখার সাবেক এ্যামেরিটাস সভাপতি আব্দুস সামাদ, এফপিএবি এর ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান, এফপিএবি এর সাবেক সভাপতি ডাঃ আব্দুল করিম, এফপিএবি এর সদস্য মো. শাহীন খান এবং অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন এফপিবি’র প্রোগ্রাম সমন্বয়কারী মো. খাদেমুল ইসলাম।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া, এফপিবি’র আজীবন সদস্য রনজিত কুমার সিংহ ও নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, এফপিএবি এর জেলা শাখার আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ ও যুব সদস্য বৃন্দ, তারা মেলার যুব সদস্যগণ, মাঠ পর্যায়ে কর্মরত আরএইচপিগন সহ শাখা কর্মকর্তা ও কর্মচারীরা।
ইফতারের পূর্বে দেশ-জাতির, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দিনাজপুর শহরের নতুন ঘাসিপাড়াস্থ আল-ফালাহ্ জামে মসজিদ এর খতিব মাওলানা ছাদেকুল ইসলাম।
