মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবসে র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
নারীদের অংশ গ্রহনে বিশাল র‌্যালী শেষে উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মো.খায়রুল বাসার, ইএসডিও প্রকল্প ম্যানেজার অলিউর রহমান, ব্র্যাকের উপজেলা ম্যানেজার আবুল কালাম আজাদ, সিডিএর আঞ্চলিক সমন্নয়ক মো. কামুরুজ্জামান প্রমুখ। এসময় কমিউনিটি নেতৃত্বে বিশেষ অবদানের জন্য গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির এক নারী সদস্যকে ”সাহসিকা” সম্মাননা প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS