মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে এবং দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে “কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেন্টের আওতায়” আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি মো. আতাউর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী, কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন মন্ডল, মো. সাইদুর রহমান, আব্দুস সবুর চৌধুরী, মোছা. মালেকা পারভীন, ডাঃ লিয়াকত আলী, এ্যাড. মেহেরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প্রশাসক মো. সাজেদুর রহমান। র‌্যালী শেষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর চোখের যত্ন নিন- সে যেন না হয় দৃষ্টিহীন। শরীরের প্রতিটি অঙ্গকে সক্রিয় এবং সুস্থ্য রাখার অধিকারই হচ্ছে মানবাধিকার। সেই সাথে নারী অধিকার, সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার আদিবাসীপাড়ায় দিনব্যাপী বিনামূল্যে রোগীদের চক্ষু সেবা ও ঔষধ বিতরণের মাধ্যকে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS