নবাবগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদিক্ষন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য দেন মোশাররত জাহান। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও এনজিও প্রতিনিধি প্রমুখ অংশ গ্রহন করেন।
নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমতার বিষয় গুরুত্ব তুলে ধরে এবং নারীদের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয়ে বক্তারা আলোচনা করেন।
