বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইএসডিও এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীদের সব ক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে হবে। নারীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। নারীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রতিটি নারীকে নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হক, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মাহাবুব রহমান, এপি ম্যানেজার রবার্ট কমল সরকার বিভিন্ন নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন এনজিওর কর্মকর্তারা ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ও উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হককে পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা স্মারক হিসেবে গুড নেইবারস বাংলাদেশের নার্গিসকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
