মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ফুটপাত দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।আজ রোববার দুপুরে স্থানীয় নিরমতলা মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান ও উপজেলা সহকারী কমিশনার সামিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহসহ পুলিশ ও আনছার সদস্যগণ। অভিযান কালে সড়কের পাশে অবৈধ্য স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়। এদিকে ফুটপাত দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনেকে সাধুবাদ জানিয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS