মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় সাঁওতাল-বাঙালি মিলনমেলা

গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অবলম্বন এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি এর সহযোগিতায় আজ রোববার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-দিনাজপুর সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সাঁওতাল নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকসহ বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সাঁওতাল-বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। পরে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় পল্লবী মুর্মুর সভাপতিত্বে বক্তব্য দেন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাটাবাড়ী নাগরিক কমিটির সভাপতি গৌড় চন্দ্র পাহাড়ী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সান্্জুয়ারা বেগম, সাহানা বেগম, আদিবাসী ইয়ুথ লিডার সোনালী মার্ডি, আলবীনা মুরমু, সাধনা রানী, সরস্বতী পাহাড়ী, রুমী পাহাড়ী, তারামনি টপ্য, শিল্পী ওরাও, আবিনা টপ্য, মেরিনা মুরমু জ্যোতি মুরমু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সভ্যতার সূচনালগ্ন থেকে সৃজনশীল ও উন্নয়নমূলক সব কর্মকান্ডে পুরুষের পাশাপাশি নারীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আদিবাসী নারীরা নারী হিসেবে এবং আদিবাসী হওয়ার জন্য তারা উভয় ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। আদিবাসী নারীরা ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। উচ্ছেদ হচ্ছে ভূমি থেকেও। আদিবাসী ও বাঙালি নারী কৃষি মজুরেরা হচ্ছেন মজুরি বৈষম্যের শিকার। এ অবস্থা নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। আদিবাসী নারীদের উন্নয়নের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেয়ার দাবি করেন বক্তারা। তারা বলেন, এসডিজির লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরের নারী-পুরুষ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা অপরিহার্য।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS