মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বিভিন্ন দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মহম্মদ রায়হান। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS