বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে আইন শৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ ইছামতি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, আইসিটি কমিটির সভা, ২৫ মার্চ কালো রাত পালনের প্রস্তুতি, ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি ও উপজেলা পরিষদের সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানাসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS