বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।
আজ বুধবার সকালে অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬ হাজার ২৮৪ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন
ভোগনগর ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার মো. আহাদ আলী মন্ডল, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইয়াকুব আলী,প্যানেল চেয়ারম্যান মো. সাব্বির হাসান রয়েলসহ ইউপি সদস্যবৃন্দ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু জানান,
উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে ১১ ও ১২ মার্চ দুই দিনব্যাপী সিজিএফ এ চাল বিতরণ কার্যক্রম চলবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS