রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে মাদকসেবির ৬ মাসের কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে মাদক এক মাদকসেবির ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের উচিতপুর গ্রামে থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় এস.আই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনরত অবস্থায় নবরাজ (২৩) রায়কে আটক করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ওই মাদকসেবির স্বীকারোক্তি মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃত আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোন মুল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS