রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে টেক্সটাইল মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহানুর রহমান শাহিন, জিপি আব্দুস ছালাম।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, রেজাউল করিম, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচীব এসএম নাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আর আই রকি, সদস্য সচীব হাসানুর রশিদ রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS