রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সংগীত ডিগ্রি কলেজে বার্ষিক ইফতার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজের উদ্যোগে দিনাজপুর সদর আসনের এমপির সংবর্ধনা, বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, হাবিপ্রবি’র প্রক্টর, জিয়া পরিষদ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ও সংগীত কলেজ গভর্নিংবডির সভাপতি প্রফেসর ড. মো. নওশের ওয়ান।
রমজানের তাৎপর্যের উপর আলোচনা করেন উথরাইল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মো. জাহেদ আলী সরকার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীত ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, মো. আরিফুর রহমান, মো. মোজাফফর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল মিলনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের পক্ষ থেকে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বিশেষ অতিথি ও কলেজে গভর্নিং বডির সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত কলেজের শরীরচর্চা শিক্ষক মো. রফিকুল ইসলাম পাভেল ও দোয়া পরিচালনা পরিচালনা করেন সংগীত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাে. ফজলুল করীম।
অনুষ্ঠানে অএ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক, বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS