পাঁচবিবিতে সৌদির বাদশার দেওয়া খেজুর পেল এতিম শিশুরা


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কওমি মাদ্রাসার অধ্যায়নরত গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসার মুহতামিম ও কমিটির সদস্যর মাঝে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন বা ১৫০ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জুয়েল রানা সহ বিভিন্ন এতিমখানার ছাত্র/শিক্ষক।
