বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ


বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় পাট ও আউশ ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এই প্রণোদনা বিতরণ করা হয়।
আজ বুধবার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার এর সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার এ এস এম হানিফ, রুথমিলা হামিদ ঋতু, চন্দন অধিকারীসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১বিঘা জমির অনুকূলে ১কেজি পাট বীজ, ডিএপি ৫কেজি, এমওপি ৫কেজি বিতরণ করা হয়। এছাড়া ১০৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি আউশ ধান বীজ ৫কেজি, ডিএপি ১০কেজি ও এমওপি ১০কেজি বিতরণ করা হয়।
