পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বরণ-বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, একাডেমীক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মচারীগণ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।
