রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে কংকা ইলেকট্রনিক্সের নতুন শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে কংকা ইলেকট্রনিক্সের ফ্রিজ ও এসির নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কের পাশে রেলগেট বাজার এলাকায় শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধন উপলক্ষে বাদ মাগরিব শোরুম প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কংকা ইলেকট্রনিক্সের ফুলবাড়ী পরিবেশক রবিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকারসহ স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।
রবিউল আলম বলেন, কংকা ইলেকট্রনিক্সের ফ্রিজ, টিভি ও এসি বাজারে মানসম্মত পণ্য হিসেবে পরিচিত। নতুন এই শোরুমের মাধ্যমে এলাকার গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন এবং কোম্পানির সব ধরনের সেবা সহজে পাবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS