শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে আনন্দমুখর পরিবেশে এবং প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের মিলন মেলার মাধ্যমে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক মো. আতিকুর রাহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনদ চক্রবর্তী লিটু, হাচনাইন ইসলাম ও যুথিকা রায়। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী বিথি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্র নিলয় ও ১০ম শ্রেণির শিক্ষার্থী লাবন্য। সভার শুরুতে সংগীত পরিবেশন করে সৌহার্দ ও কৃষ্ণেন্দু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও ক্রীড়া সংগঠন মো. ওবায়দুর রহমান। প্রধান অতিথি একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায় বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করতে গিয়ে বলেন, প্রতি বারের মত এবারের এসএসসি পরীক্ষা সহজ হবে না। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। তোমার যেখানেই সিট পরুকনা কেন তোমাদের ব্যবহার এবং সততাই প্রমাণ করবে তোমরা ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS