পাঁচবিবিতে গাছে ঝুলছিল যুবকের মরদেহ


বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে সোহান মন্ডল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে পাঁচবিবি পৌরসভাধীন মালঞ্চা কসাই পট্টি মহল্লার নদীর ধারের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন তারা। সোহান ঐ গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
স্থানীয় কসাই খানার পাহারাদার বয়েন উদ্দিন জানান, সকালের দিকে সোহান একটি চেয়ার নিয়ে বাঁশ ঝাড়ের দিকে যায়। অনেকটা সময় পার হয়ে গেলে সে ফিরে না আসায় তার মনে সন্দেহ হয়। পরে তিনি (পাহারাদার) বাঁশ ঝাড়ের দিকে গিয়ে দেখেন সোহান গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায় গতকাল শুক্রবার স্বামী স্ত্রী মধ্যে ডির্ভোসের ঘটনায় অভিমান করে সে আত্মহত্যা করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
