রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে হজ প্রশিক্ষণ ও হাজী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
পবিত্র হজের আহকাম ও আরকান যথাযথভাবে পালন নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে সাফা ট্রাভেলস এন্ড ট্যুরিজম-এর উদ্যোগে হজ প্রশিক্ষণ ও হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার কালিতলাস্থ সাফা ট্রাভেলস এন্ড ট্যুরিজম-এর মার্কেটিং কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের মানসিক ও শারীরিক প্রস্তুতি এবং হজের নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে হজযাত্রীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সাফা ট্রাভেলস এন্ড ট্যুরিজম-এর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান। তিনি হজযাত্রীরা যাতে সহিহ& পদ্ধতিতে হজের প্রতিটি ধাপ ও ওমরাহ সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ কার্যক্রমে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব মো. মশিউর রহমান।
প্রশিক্ষণ শেষে এক মতবিনিময় সভায় বিগত বছরগুলোতে এই এজেন্সির মাধ্যমে হজ ও ওমরাহ সম্পন্নকারী হাজীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা জানান, পবিত্র ভূমিতে অবস্থানকালীন আবাসন, যাতায়াত এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সাফা ট্রাভেলস-এর পক্ষ থেকে দেওয়া সুযোগ-সুবিধা ও সেবার মান অত্যন্ত সন্তোষজনক ছিলো। অনুষ্ঠানে উপস্থিত নতুন হজযাত্রীরা হজের নিয়মাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন হজ্ব যাত্রার জন্য দোয়া কামনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS