রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর চেম্বার অব কমার্স এর ৫৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াসহ চেম্বারের প্রয়াত সদস্য ও তাঁদের পরিবারের মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি আবু বকর ছিদ্দীক। চেম্বারের পরিচালক মো. রাহবার কবীর পিয়ালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল ও সহসভাপতি মো. শামীম কবির। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের সচিব মামুন-অর-রশিদ।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন চেম্বারের সদস্য মো. খালেকুজ্জামান বাবু, রাজিউর রহমান রাজু, মো. সাইফুল্লাহ, মো. আইনুল হক, রেহাতুল ইসলাম খোকা, আল মামুন বিপ্লব ও শফিকুল ইসলাম সাজুসহ অনেকে।
সভায় চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেনসহ বর্তমান পরিচালকবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS