সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমান, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা তাসলিমা বেগম, মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্টল বসিয়ে তাদের উদ্ভাবিত প্রজেক্ট প্রদর্শন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS