দিনাজপুরে ডিজিটাল সংযোগ স্থাপনে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় দিনাজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর করেছে উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিস।
আজ সোমবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ইন্ড ইউজার কানেকটিভিটি প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।
এসময় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা আইসিটি অফিসার মো. ফারহান নওরোজ নুর প্রমুখ।
প্রশিক্ষণ শেষে সদর উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে চুক্তি স্বাক্ষর করে ইনফো লিংক লিমিটেড। এসময় উপস্থিত ছিলেন ইনফো লিংক লিমিটেডের সিটিও মাঝহার শাকিল, সিইও সাকিফ আহম্মেদ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রাহানুর নিশান প্রিন্স।
