বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রামীণ সাজে নানা আয়োজনে নবাবগঞ্জে পহেলা বৈশাখ পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে গ্রামীন রুপে সেজে উপস্থিত হন সকলে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিং রুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী পান্তা ইলিশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‍সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS