রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মো. ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার আবু নাঈম। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাবেক সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার, ন্যাশনাল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মহসিন আলী, মডার্ণ প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ গোলাম মোস্তফা মতিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম এর স্টাফগণ।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে সারা বাংলাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন একযোগে শুরু হয়ে ১১দিনব্যাপী চলবে।
নন্দীগ্রামে ১৫টি পয়েন্টে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী অর্থাৎ (৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশুদের এই বিশেষ ক্যাম্পেইনের ১ ডোজ করে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS