সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে অনলাইন ও অফলাইন শপিং এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে এই প্রথম ভোক্তার ঘরে ঘরে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে অনলাইন ও অফলাইন শপিং ‘আমার বাজার’ এর পথ চলা শুরু হয়েছে। তরুণ উদ্যোক্তা লিটন চন্দ্র রায়ের উদ্যোগে উপজেলার রাজারামপুরে আজ রোববার রাতে এ শপিংয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত। এছাড়াও শ্রী দ্বিনবন্ধু রায়, নিরাপদ রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনলাইন ও অফলাইন শপিং এর উদ্যোক্তা লিটন চন্দ্র রায় জানান, “আমার বাজার, আপনার ভরসায়” স্লোগানকে সামনে রেখে একটি পরিবারের সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং খাবার সামগ্রী ভোক্তার বাসায় পৌঁছে দিতে আমরা ফুলবাড়ীতে এই প্রথম একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। অনলাইনে অর্ডারের মাধ্যমে একজন ভোক্তা ঘরে বসেই তার পণ্য হাতে পাবেন। অফলাইনেও পণ্য অর্ডার দিতে পারবেন। এতে ভোক্তাকে বাজারে গিয়ে পণ্য ক্রয়ের ঝক্কিঝামেলা পোহাতে হবেনা। একদিকে ভোক্তার যেমন সময় বাঁচবে অন্যদিকে আধুনিক বাজার পদ্ধতিতে পণ্য হাতে পাবেন। এ শপিং মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ কাঁচা বাজার, ওষুধসহ সব ধরনের পণ্য পাওয়া যাবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS