

দিনাজপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ২ বছরের জন্য মো. সিরাজুল ইসলামকে সভাপতি ও মো. মাহমুদুল হাসান সুজনকে সাধারন সম্পাদক করে অনুমোদন দেয়া হয়েছে।
নব-গঠিত বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. মাহমুদুল হাসান সুজনের নেতৃত্বে গতকাল সোমবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেলিমুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দিয়ে চলতি বছরের ৩১ আগষ্টের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
