মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে “হাম-রুবেলা” টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ সোমবার সকালে বীরগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা-এর সভাপতিত্বে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ অমৃত সরকার, এমওআইসটি ডাঃ আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডাঃ মো. আবু সায়েম সোহাগ ও ডাঃ মো. মাহামুদুল হাসান রাব্বি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্তানদের টিকা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS