মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
নাট্য সমিতি মিলনায়তনে নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর নাট্য সমিতির সভাপতি বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু।
নাট্যাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন নাট্য সমিতির নাট্যাধ্যক্ষ তরিকুল আলম তরু। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ সুব্রত মজুমদার ডলারের পক্ষে সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু। প্রতিবেদনগুলোর উপর সাধারন সদস্য, আজীবন সদস্যরা আলোচনা শেষে কন্ঠ ভোটের মাধ্যমে তার অনুমোদন প্রদান করেন। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সহ-সাধারন সম্পাদক কামরুল হুদা হেলাল। এসময় কার্যকরি পরিষদের সহ-সভাপতি শহিদুল ইসলাম সহিদুল্লাহ, নাট্য পরিচালক নয়ন বার্টেল, সম্ভিত সাহা সেতু, টিটো রেদওয়ান, তারেকুজ্জামান তারেক, প্রচার সম্পাদক নুরুল মতিন সৈকত, মীর শিরিন, নুরুল ইসলামসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক প্রতিবেদনে রেজাউর রহমান রেজু বলেন, আমরা জানি দেশের সার্বিক সাংস্কৃতিক অবস্থা থেকে বিচ্ছিন্নভাবে শুধু নাট্য সমিতি তার কর্মকান্ড পরিচালনা করতে পারে না। সমাজ-সাংস্কৃতি প্রেক্ষিত, সংকট ও সম্ভাবনাই আমাদের কাজের ভেতর প্রতিফলিত হয়। এই সময় দেশের সাংস্কৃতিক পরিমন্ডল নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিভিন্ন স্থানে নাট্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্ত চিন্তার চর্চা বাধাগ্রস্থ হয়েছে। তার পরও নাট্য সমিতি একের পর এক নাট্য পরিচালনা করে নাট্য পিপাসু দর্শকদের চাহিদা পুরন করতে সক্ষম হয়েছে। আমার বিশ্বাস নাট্য সমিতি তার সংগ্রাম, সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS