সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কোচাশহর, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রাম আজ রোববার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে গ্রামটির অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তীব্রতায় টিনের ঘরবাড়ি উড়ে যায়, অনেক গাছ উপড়ে পড়ে এবং মাঠের পাকা ও আধাপাকা ফসল নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান,অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে পড়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল হক জাহিদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS