বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ ফিলিং স্টেশনে ভ্রম্যমান আদালত: ১৩ জনের কারাদন্ড

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চিলাপাড়স্থ সেতাবগঞ্জ ফিলিং স্টেশনে মটরসাইকেল আগে রেখে সিরিয়াল নেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অবৈধ উপায়ে অর্থ লেনদেনের অভিযোগে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়াা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় এ অভিযান পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান। অভিযানে ফিলিং স্টেশন এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি আগেভাগে মটরসাইকেল রেখে সিরিয়াল দখল এবং টাকার বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগে জড়িত ছিল। এতে সাধারণ চালক ও ভোক্তারা ভোগান্তিতে পড় ছিলেন। ভ্রাম্যমান আদালত এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
১৮৬০ এর ৩৩৬ ধারা লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত হলে ভ্রামম্যান আদালতে দন্ডপ্রপ্তরা হলেন, (১) জগদীস চন্দ্র রায়, (২) মো. আশিকুর ইসলাম, (৩) রতন চন্দ্র রায়, (৪) রাম কৃষ্ণ রায়, (৫) রাশেল রানা, (৬) মো. নিশাত হাসান, (৭) মো. জাফর, (৮) মো. ফিরোজ ইসলাম, (৯) মো. মুন্না ইসলাম, (১০) মো. জিয়ারুল ইসলাম, (১১) পলাশ ইসলাম, (১২) সুনিল চন্দ্র রায় ও (১৩) অনাথ চন্দ্র রায়। দন্ডপ্রাপ্ত আসামীদের বুধবার সকালে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করেন বোচাগঞ্জ থানা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS