চিরিরবন্দরে কিশোরী স্বাস্থ্য, পুষ্টি বিষয়ে রচনা, কুইজ প্রতিযোগিতা


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে কিশোরী স্বাস্থ্য, পুষ্টি বিষয়ে রচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কিশোরী স্বাস্থ্য, পুষ্টি বিষয়ে রচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল্লাহ আল ইফরান।
প্রধান শিক্ষক মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ লিসা, শিক্ষক মোকছেদ আলী, আজিজুল হক শাহ, মিজান উল আলম, আরিফুজ্জামান, আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
