বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে পুষ্টিকর খাবার রান্না ও খাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত


বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎দিনাজপুরের বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উপলক্ষ্যে যুব ও নারী কৃষকদের নেতৃত্বে স্থানীয় ও মৌসুমি উপকরণ ব্যবহার করে পুষ্টিকর খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি এবং খাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি এবং খাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়।
‎আজ বুধবার উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের গিরিধরপুর গ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯এপ্রিল) উপলক্ষে কমিউনিটি পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে যুব ও নারী কৃষকদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আকতার, বাংলাদেশ পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছাদেকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জি¦ময় সরকার, গেইন এর প্রোজেক্ট অ্যাসিস্টেন্ট সামিহা ইসরাত সিলভিয়া, নিরাপদ খাদ্য পরির্দশক সুমঙ্গল রায়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আফজালুর রহমান, এএইচএম গোলাম কবীর, মতিউর রহমান এবং গেইন এর প্রতিনিধিবৃন্দ।
‎এই কর্মসূচির আওতায় বাংলাদেশ পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর সহযোগিতায় স্থানীয় ও মৌসুমি উপকরণ ব্যবহার করে পুষ্টিকর খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি এবং খাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনীতে স্থানীয় যুব ও নারী কৃষকেরা সরাসরি এসব কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণমূলক ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে পুষ্টি সংবেদনশীল কৃষি বিস্তারে টেকসই পরিবর্তন সম্ভব। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমগুলো স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS