শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এই কর্মশালার আয়োজন করে ব্র‍্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম।
মো. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম এবং ফার্ম ম্যানেজার অমিত গুপ্ত।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণের আহবান জানিয়ে বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহার করলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি খাত আরও টেকসই হবে।
বক্তারা বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈবিক পদ্ধতি অনুসরণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এবং মানব স্বাস্থ্য ঝুঁকি কমে। পাশাপাশি মাটির উর্বরতা বজায় থাকে এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব হয়। কর্মশালাটি অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং তারা ভবিষ্যতে বায়োপেস্টিসাইড ব্যবহারে আরও সচেতন হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম, কর্মশালায় উপজেলার মোট ৪৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS