রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যামিলি কার্ডের মত কৃষক কার্ডও সর্বজনীন হবে- সমাজকল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড যেমন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, বিএনপি-জামাত-জাতীয় পার্টি দেখা হয়নি, যারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত সবাই পেয়েছে। সারাদেশে জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হবে উপজেলার সবাই পাবে। ফ্যামিলি কার্ডের মত কৃষক কার্ডও সর্বজনীন হবে।
আজ শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বিএডিসির আয়োজনে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুনগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এসময় তিনি কৃষকদের আরো বলেন, যশোর আর ঝিনাইদহ যদি ফুল উৎপাদন করতে পারে আপনারা কেন পারবেন না। ফুল তো আরো বেশি লাভজনক ফসল তাই কৃষকদের ফুল চাষে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া আশুরার বিল, সিতাকোর্টের যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে বাইরের মানুষ দেখতে আসবে। বর্তমান সরকার চায় প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষের আর্থিক স্বয়ম্ভরতা আসুক, স্বাবলম্বী হোক এটি আমরা সবার জন্য চাই।
এসময় সেখানে প্রশাসন ও জনপ্রতিনিধি, প্রশিক্ষণার্থী কৃষকরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS