রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শাখার পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পৌর শহরের শিব মন্দিরে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মনোজ কুমার মল্লিককে সভাপতি, পাপন সরকারকে সাধারণ সম্পাদক, নারায়ণ শর্মাকে সাংগঠনিক সম্পাদক এবং লিটন সরকারকে প্রচার সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, ফুলবাড়ী উপজেলা কমিটির আহবায়ক আনন্দ কুমার গুপ্ত ও সদস্য সচিব রতন চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
নতুন কমিটির নেতারা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের অংশগ্রহণে উৎসব সফল করতে তারা কাজ করে যাবেন।
সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS