×

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।