×

দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার চেক হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ্য অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক হস্থান্তর করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন) এ আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৬৪ জন দুঃস্থ্য, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্থান্তর করেন প্রধান অতিথি। তন্মধ্যে ১৪৫ জন অসুস্থ ব্যক্তির মাঝে ৫৬ লক্ষ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা হারে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৪ জন মৃত শ্রমিকের প্রত্যেক পরিবারে ২৫ হাজার করে ১ লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ- সচিব) সৈয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক মো. ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শ্রম কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, সহকারি মহাপরিদর্শক (সাধারণ) শফিকুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ) সানজিদা জান্নাত, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ, সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিকসহ অন্যান্য নিবন্ধিত সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।