

বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুর জেলার প্রথম শ্রেনীর সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের ৩ বছর পুর্তিতে পৌরসভা সাভির্স এসোসিয়েশন ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আজ রোবার বেলা ১২টায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম এর অফিস কক্ষে নির্বাচিত ১৩ জন প্রতিনিধিকে পৌরসভা সাভির্স এসোসিয়েশন এর সভাপতি বিপদ রঞ্জন দাস, মোছা. শিমু পারভিন, মো. মাহমুদ, মো. নুর নবীসহ পৌর কর্মচারীবৃন্দ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে পৌর নিবার্হী কর্মকর্তা হরিপদ রায় ও প্রশাসনিক কর্মকর্তা মো. রুবেল হোসেনের নেতৃত্বে পৌর মেয়র মো. আসলাম কে শুভেচ্ছা জানান। এসময় মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. মামুন, মো. আশরাফুল আলম, সামসাদ জাহান মিতা, আন্জুআরা ময়নাসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত জনপ্রতিনিধিরা বলেন, মেয়র আসলামের নেতৃত্বে এই ৩ বছরে সেতাবগঞ্জ পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা পৌরবাসীর হৃদয় ছুয়েছে। আগামী ২ বছরে সেতাবগঞ্জ পৌরসভা হবে উন্নয়নের রোল মডেল।
