×

বোচাগঞ্জে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ হারুন, মো. শামসুল আলম, মো.সোহেল রানা, মোছাম্মত নাসরিন পারভিন প্রমুখ। বক্তরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ে সকলের সহযোগীতা কামনা করা হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।