×

নন্দীগ্রামে পরোয়ানাভূক্ত ও মাদকসহ গ্রেপ্তার ৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০পিচ ইয়াবাসহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম থানার এসআই রাজিব আলী সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজারস্থ জনৈক মো. গোলাম মোস্তফা (৬২) এর চায়ের দোকানের সামনে ধৃত আসামী কহুলী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সালাম (৪০), গুল মাহমুদের ছেলে গোলাম মোস্তফা (৬২), ভদ্রদিঘী গ্রামের ছেবের উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করে। অপর দিকে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী উপজেলার ৪নং থালতামাজগ্রাম ইউনিয়নের গোপালপুর (আপুছাগাড়ী) গ্রামের আবুল কালামের ছেলে গোলাম মোস্তফা, চককয়া গ্রামের মৃত শহীদ আলী আকন্দের ছেলে আফছার আলী আকন্দ (৫৮) ও জামালপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আল আমিন (২৬) কে গ্রেপ্তার করে। নন্দীগ্রাম থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রাজু কামাল বলেন, মাদকের ব্যাপারে সরকারী নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।