

জয়পুরহাট প্রতিনিধি
“স্মৃতিময় মহুর্ত, উজ্জল ভবিষ্যতের প্রত্যাশায়” জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গঁনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার প্রমুখ।
