ফুলবাড়ীতে আশা’র প্রশিক্ষণ কর্মশালা


নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ী আশা ব্রাঞ্চ ১ এর আওতায় দুই দিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৯ টায় সংস্থার হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী আশা ব্রাঞ্চ ১ এর ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা সুপারভাইজার মো. নাজমুল হক এর সহায়তায় রোববার ও সোমবার দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ম্যানেজার মো. আবু বক্কর সিদ্দিক, ব্রাঞ্চ ম্যানেজার মো. শফিকুল আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. নূর বক্ত প্রমুখ।

প্রশিক্ষণে শিক্ষা সেবিকা ও সুপারভাইজারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষক বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।
বেসরকারি সংস্থা আশা শিক্ষা প্রোগ্রামের আওতায় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় অধ্যয়নরত হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে ও তাদের পড়াশোনার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই আলোকে ফুলবাড়ী উপজেলায় ১৫ টি শিক্ষা কেন্দ্রে প্রায় ৮৭২ জন শিক্ষার্থী এই সুযোগ-সুবিধার আওতায় রয়েছে।
