

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলমের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তৈয়ব আলী, জেলা জামায়াতের ইউনিট সদস্য আবু তাহের সিদ্দিকী ও সেতাবগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘সংগঠনের শক্তি হলো ইউনিট। ইউনিট শক্তিশালী না হলে সংগঠন শক্তিশালী হয় না।’ তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মী সম্মেলনে বোচাগঞ্জ উপজেলা, সেতাবগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
