শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পথসভা

নিজস্ব প্রতিবেদক
খনি আন্দালনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত এশিয়া এনার্জির মামলা প্রত্যাহারসহ ৬দফা দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে পথসভা করেছে, তেল গ্যাস থনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের নিমতলা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এতে বক্তব্য রাখেন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ নারায়ন, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, সংগঠনের অন্যতম নেতা সহকারী অধ্যাপক জারজিজ আহম্মেদ, সদস্য সঞ্জিত প্রসাদ জিতু, সদস্য কমল চক্রবর্তি, সদস্য হামিদুল হক ও সদস্য হিমেল মন্ডল প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ২০১৪ সালে তৎকালিন জ্বালানী উপদেষ্টা তৌফিক এ এলাহীর মদদে এশিয়া এনার্জির প্রধান গেরি এন লাই ফুলবাড়ী কয়লা খনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের জন্য আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে দুটি মিথ্যা মামলা দায়ের করে। তারা বলেন, যেহেতু পতিত আওয়ামীলীগ সরকারের দেয়া মিথ্যা মামলায় নেতৃবৃন্দ বছরের পর বছর হয়রানী হচ্ছে, সে কারনে তারা এই মিথ্যা মালা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য ২০০৬ সালের ৬ দফা চুক্তি বাস্তবায়নসহ ফুলবাড়ী কয়লা খনি উন্মুক্ত বাস্তবায়নের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ ফুলবাড়ীবাসী।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This