ফুলবাড়ীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষকগণ । মঙ্গলবার বেলা ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তারা।
মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবনগর ইউপি চেয়ারম্যান ও রাজারামপুর (এসইউ) উচ্চ ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ছামেদুল ইসলাম, অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজামে¥ল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কনক, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন বেসরকারী বিদ্যালয় ও দাখিল মাদরাসার প্রধান শিক্ষক ও সুপারিনটে›ডগণ। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষকগন অংশ গ্রহন করেন।
শিক্ষকরা বলেন, সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত বে-সরকারী। সেখানে অধিকাংশ শিক্ষার্থীরা এই বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেয়। কিন্তু এই এমপিও ভুক্ত শিক্ষকরা যুগযুগ থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই এই বৈষম্য দূর করতে তারা তাদের চাকুরি জাতীয় করণের দাবি জানায়।
