

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ কান্না কোনো স্বজন হারানোর নয়, প্রধান শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বটতলী ক্লাস্টারের আয়োজনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ঘিরে এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মেনহাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, বিদ্যালয়ের জমি দাতা চঞ্চল ঘোষ, বিদায়ী প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সহ ধর্মিনী মোছা. শেফালী বেগম, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান।
মাহানপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায়, মাহানপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী রায়, নন্দাই গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক, তার পরিবারের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীরা বক্তব্য দেন।
অনুষ্ঠান শুরুতে পরে বিদায়ি প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ। এর পর সম্মাননা ক্রেস এবং বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
জানা গেছে, ১৯৯১ সাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন এবং ২০২৪ সালে পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন জিল্লুর রহমান। দীর্ঘ কর্মজীবনে তার দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যালয়টিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলেছেন। তার কর্মদক্ষতা ও অবদানের জন্য স্থানীয় এলাকাবাসী ও উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা করা হয়। অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদায়ী দিনে কেক কেটে প্রধান শিক্ষক জিল্লুর রহমানে জন্মদিন উদযাপন করে শিশু শিক্ষার্থীরা। এসময় আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।
