×

পাঁচবিবিতে প্রথম নারী এসিল্যান্ড নাবিলা ফেরদৌস

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাবিলা ফেরদৌসকে পদায়ন করা হয়েছে।
আজ রোববার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণের মাধ্যমে তাকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
নাবিলা ফেরদৌস বর্তমানে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
নাবিলা ফেরদৌসের জন্মস্থান বগুড়া জেলায়। পাঁচবিবিতে যোগদানের মধ্য দিয়ে তিনি এ উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।