×

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকায় প্রতিষ্ঠিত আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) বালুবাড়ী, দিনাজপুর এর পরিচালিত মানবিক গুনাবলি সমৃদ্ধ ও প্রযুক্তিবান্ধব আধুনিক স্কুল মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং নব-নির্মিত স্কুল অডিটোরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাববিুল হাসান।
আজ সোমবার ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বোরহান উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র সমন্বয়কারী মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ ও প্রশাসন মো. আতিকুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী আহম্মেদ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, শিক্ষা উপকরণ ও নব-নির্মিত স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করতে গিয়ে বলেন, শিক্ষার মান্নোয়নে এবং সৃজনশীল পরিবেশবান্ধব স্কুল হলো মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল। এই স্কুলের শিক্ষার্থীরা অনেকেই মেধাবী। এখানকার শিক্ষকরা খুবই আন্তরিক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের প্রতিদিন স্কুলে পাঠাবেন এবং তাদের দিকে নজর রাখবেন। মনে রাখবেন শিক্ষক, অভিভাবকরা আন্তরিক হলে ছাত্র-ছাত্রীরা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।
সভাপতির বক্তব্যে মিনারা বেগম বলেন, আমরা স্কুলটিকে মানবিক গুনাবলী সমৃদ্ধ ও প্রযুক্তিবান্ধব আধুনিক স্কুল হিসেবে গড়ে তুলতে সকলে মিলে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের ছাত্রী মনিষা পারভীন সেতু ও ছাত্র মো. পলাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল শিক্ষক নিরঞ্জন হিরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।