×

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ টায় সিকদার হাট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সম্মেলনটি শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী সমাজ বিপ্লবের জন্য জ্ঞানের রাজ্যে বিপ্লব ঘটাতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং গণভোটের রায় ও জুলাই বিপ্লব (সনদ) বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধ হতেই হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর সদর উপজেলা পদপ্রার্থী মাওলানা মুজিবুর রহমান।
দিনাজপুর সদর উপজেলা আমীর মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল্লাহ সরকার।
উক্ত কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, ৯ নং আস্করপুর ইউনিয়নের আমীর মাহবুবুর রহমান, ৭ নং উথরাইল ইউনিয়নের আমীর রহিম, ৫ নং শশড়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান কামাল, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী এবং ৬ নং ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মেসবাহুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।